অনেক দিন আগের কথা । একটা নদীর পাড়ে একটা অনেক বড় আপেল গাছ ছিল । একটা ছোট্ট ছেলে প্রতিদিন গাছটার কাছে যেতো এবং গাছটার কাছাকাছি খেলতে পছন্দ করতো ।সে গাছে চরতো , আপেল খেতো । এবং ক্লান্ত হয়ে গেলে গাছের ছায়ায় ঘুমিয়ে পরতো । সে গাছটাকে ভালবাসাতো । আর গাছটা ভালবাসতো ছ...েলেটার সাথে খেলতে । সময় গড়িয়ে চলল . . . . . ছোট্ট ছেলেটা বড় হতে লাগলো , এবং তখন সে আর আগের মতো প্রতিদিন গাছটার চারিদিকে খেলতে যেতো না । একদিন ছেলেটা গাছটার কাছে আসলো । তার মন খুব খারাপ ছিলো । গাছটা ছেলেটাকে বলল "আসো। আমার সাথে খেলো ।" ছেলেটা জবাব দিলো "আমি আর ছোট্ট বাচ্চা না । আমি এখন কোন গাছের সাথে খেলি না । আমার এখন খেলনা দরকার । এবং খেলনাকিনার জন্য দরকার টাকা ।" গাছটা বলল "দুঃখিত । আমার কাছে তো টাকা নেই । কিন্তু তুমি আমার আপেল গুলো নিতে পারো । এগুলো বেচে তুমি টাকা পেয়ে যাবে ।" ছেলেটা গাছের কথা শুনে উত্তেজিতো হয়ে উঠলো । সেগাছের সব আপেল পেড়ে নিল। এবং খুশি মনে ফিরে গেলো । ছেলেটা আপেল গুলো পেড়ে নেবার পর আর ফিরে আসলো না । গাছটার মন খারাপ হয়ে গেলো । একদিন ছেলেটা আবার গাছটার কাছে ফিরে আসলো উত্তেজিতো ভঙ্গিতে । গাছটা ছেলেটাকে বলল "আসো। আমার সাথে খেলো ।" ছেলেটা বলল "আমার খেলার সময় নেই । আমাকে আমার পরিবারের জন্য কাজ করতে হবে । আমার এখন বসবাসের জন্য একটা ঘর লাগবে । তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ?" গাছটা জবাব দিলো "দুঃখিত। আমি তো তোমাকে ঘর দিতে পারবো না । কিন্তু তুমি আমার ডালগুলো কেটে ঘর বানাতে পারো ।" ছেলেটা গাছটার সব ডাল কেটে নিলো এবং খুশি মনে চলে গেলো । গাছটা ছেলেটার আনন্দ দেখে অনেক খুশি হল । কিন্তু ছেলেটা আর ফিরে আসলো না ।গাছটা আবার একাহয়ে গেলো । একদিন গ্রীষ্মের একটা প্রচন্ড গরমের দিনে ছেলেটা আবার আসলো । গাছটা ছেলেটাকে দেখে খুব খুশি হল । গাছটা ছেলেটাকে বলল "আসো। আমার সাথে খেলো ।" ছেলেটা বলল "আমি খুব দুঃখি । আমি বুড়ো হয়ে যাচ্ছি । আমি এখন একটু সমুদ্রে ঘুড়ে আসতে চাই । তুমি কি আমাকে একটা নৌকাদিতে পারবে ?" গাছটা জবাব দিলো "আমার গুড়ি তুমি নৌকা বানাতে কাজে লাগাতে পারো । তুমিঅনেক দূরে ঘুড়তে যেতে পারবে এবং আনন্দ পাবে ।" তখন ছেলেটা গাছের গুড়ি কেটে নিলো এবং একটা নৌকাবানালো । সে সমুদ্র ভ্রমনে চলে গেলো এবং অনেক দিন পর্যন্ত আর ফিরলো না । ছেলেটা অনেক অনেক বছর পরআবার ফিরে আসলো । গাছটা ছেলেটাকে দেখে বলল "আমি খুবই দুঃখিত বাবু । তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। তোমার জন্য কোন আপেল নেই।" ছেলেটা বলল "আপেল খাওয়ারমতো দাত আমার নেই ।" গাছটা বলল "আমার পিঠে চড়ার জন্য কোন গুড়ি নেই ।" ছেলেটা বলল "আমি অনেক বুড়ো হয়ে গেছি । তাই তোমার পিঠে চড়তে পারবো না ।" গাছটা দুঃখ নিয়ে বলল"তোমার জন্য আমার কাছে আর কিছুই নেই । যা আছে , তা হল কিছু মরমরা শিকড় ।" ছেলেটা বলল "আমার এখন বেশি কিছুই চাইনা । শুধুবিশ্রা মের একটা জায়গা পেলেই আমি খুশি ।" গাছটা একটু খুশি হয়ে বলল"পুরোনো গাছের শিকড় বিশ্রামের জন্য আদর্শ জায়গা । আসো আমার সাথে এসে বসো এবং বিশ্রাম নাও।" ছেলেটা গাছটার পাশে এসে বসলো । গাছটা অনেক খুশি হলো এবং অশ্রুমাখা হাসি হাসলো ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন